ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ী-এর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের বিরোধীদলীয় সংসদ সদস্যবৃন্দ এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, এমপি-এর নেতৃত্বে উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলটি তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় শোক কর্মসূচিতে যোগ দেন।

শোকানুষ্ঠানে অংশগ্রহণকালে প্রতিনিধিদলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তাঁরা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ী-এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

উল্লেখ্য, ইরান সরকারের বিশেষ আমন্ত্রণে ১১ দলীয় জোট ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের এই প্রতিনিধিদলটি বর্তমানে ৭ দিনব্যাপী রাষ্ট্রীয় সফরে ইরানে অবস্থান করছেন।