দৈনিক সংগ্রামের ব্যবস্থাপনা পরিচালক মো. মোবারক হোসাইন বলেছেন, জুলাইয়ের চেতনা, জনগণের ন্যায্য অধিকার এবং সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক সংগ্রাম কাজ করে যাচ্ছে। একটি আদর্শভিত্তিক গণমাধ্যম হিসেবে দৈনিক সংগ্রাম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ, জাতি ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

‎পাঠকই একটি পত্রিকার সবচেয়ে বড় শক্তি। তাই সংবাদপত্রকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে গ্রাহক বৃদ্ধি, পাঠকসম্পৃক্ততা এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। দেশের চলমান বাস্তবতা, জনগণের প্রত্যাশা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৈনিক সংগ্রাম তার সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছে।বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে আদর্শনিষ্ঠ সংবাদপত্রের বিকল্প নেই।

‎সোমবার বিকাল ৪টায় কুমিল্লা নগরীর ফারুকী হাউজস্থ অডিটোরিয়াম দৈনিক সংগ্রামের গ্রাহক বৃদ্ধি ও পত্রিকার প্রচার-প্রসার বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

‎কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে দৈনিক সংগ্রাম বার্তা সম্পাদক সামছুল আরেফিন এর পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, দৈনিক সংগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মাটি ও মানুষের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। জনগণের কাছে দায়বদ্ধতা থেকেই পত্রিকাটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের চেষ্টা করে যাচ্ছে।

‎অতীত সরকারের সময়ে বিভিন্নভাবে দৈনিক সংগ্রামের প্রকাশনা ও প্রচারসংখ্যা কমিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। তবে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে পত্রিকাটির প্রচারসংখ্যা বৃদ্ধি এবং দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

‎মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা উত্তর আমীর অধ্যাপক আব্দুল মতিন, ‎কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, ‎দৈনিক সংগ্রাম জেনারেল ম্যানাজার ( জিএম) আবুল হোসাইন চৌধুরী, সাকুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক, ‎কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান,উত্তর জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, ‎কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবির সেক্রেটারী মহিউদ্দিন মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সেক্রেটারী সাইফুল ইসলাম, দৈনিক সংগ্রাম কুমিল্লা জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল প্রমুখ।

‎মতবিনিময় সভায় দৈনিক সংগ্রামের প্রচার ও প্রসার বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।