লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘরে ঢুকে কুপিয়ে মা ও তিন মেয়েকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রায়পুর পৌর শহরের ধানহাটা–সংলগ্ন এলাকার নদীর পারের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরপরই হত্যায় অভিযুক্ত যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি। সারা দেশে প্রতিদিনই কোন না কোন স্থানে এ ধরনের ঘটনা ঘটছে।
এতে সাধারণ জনগণ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত। লক্ষিপুরের ঘটনায় আমরা দেখেছি সাধারণ মানুষ গণপিটুনিতে ঘাতককেও হত্যা করেছে। আমরা মনে করি এ ঘটনা দেশের মানুষের আইনের প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ।
এ পরিস্থিতিতে আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানাচ্ছি। ঘটনার সাথে অন্যকেউ জড়িত থাকলে তাদেরকে আইনেরর আওতায় আনা হোক। সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ নজর দেয়ার দাবি জানাচ্ছি। একই সাথে এধরণের মামলার দ্রুত বিচার ও রায় কার্যকর করে৷ সমাজে সতর্ক বার্তা দেয়ার আহবান জানাচ্ছি।