বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।
রোববার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জেতেন তামিম।
ক্লাব ক্যাটাগরির (ক্যাটাগরি-২) নির্বাচনে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে তামিম ইকবাল ৭৪টি ভোটের মধ্যে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। এরপর বিসিবির ২৫ জন পরিচালক মিলে সর্বসম্মতিক্রমে তামিম ইকবালকে সভাপতি মনোনীত করেন। সভাপতি পদে তিনি একমাত্র প্রার্থী হওয়ায় কোনো ভোটের প্রয়োজন হয়নি।
সহ-সভাপতি হয়েছেন আপতত একজন। তিনি ফাহিম সিনহা।
ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে আরো পরিচালক হয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন মোট ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।
যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।
এর আগে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালন করেছেন তামিম ইকবাল।